• ঢাকা
  • শনিবার , ২১ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৯
  • ৭ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সুনামগঞ্জে "সিভিল সার্জন আ্যওয়ার্ড-২০২৫" পেলেন ডা.সুবীর সরকার।

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
সুনামগঞ্জে "সিভিল সার্জন আ্যওয়ার্ড-২০২৫" পেলেন ডা.সুবীর সরকার। ই-পেপার/প্রিন্ট ভিউ

তনয় কান্তি পিন্টু, হাওর অঞ্চল প্রতিনিধি ;

সুনামগঞ্জের হাওর বেষ্টিত উপজেলা ধর্মপাশার প্রত্যন্ত অঞ্চলের ঘরে ঘরে আধুনিক স্বাস্থ্য সেবা পৌঁছে দিয়ে জেলার "সিভিল সার্জন আ্যওয়ার্ড ২০২৫" শ্রেষ্ঠ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ( ফিল্ড সার্ভিস) পেলেন ধর্মপাশা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মানবিক ডাক্তার খ্যাত ডা. সুবীর সরকার। 

৫ মার্চ (বৃহস্পতিবার) সিভিল সার্জন কার্য্যালয়,সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত এফআইভিডিবি সম্মেলন কক্ষ, শান্তিগঞ্জে মাসিক সমন্বয় সভায় এ আ্যওয়ার্ড প্রদান করেন সিলেট বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা.মো:আনিসুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, ডেপুটি সিভিল সার্জন ডা.শুকদেব সাহা, মেডিকেল অফিসার (কো-অর্ডিনেটর, সিভিল সার্জন অফিস) ডা. রাজেশ সিংহ মিথুন, মেডিকেল অফিসার ডা. শতাব্দী ভট্টাচার্য্য, সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ডা.মাহবুবুর রহমান ও সকল উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাবৃন্দ।

এসময় আরও উপস্থিত ছিলেন ৪৮তম বিসিএসে উত্তীর্ণ সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় যোগদানকৃত ৫২ জন নবীন চিকিৎসক। 

উল্লেখ থাকে যে, তিনি "সিভিল সার্জন আ্যওয়ার্ড-২০২৪" ও অর্জন করেছিলেন।


আ্যওয়ার্ড গ্রহণ করে তিনি বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো:আনিসুর রহমান ও সিভিল সার্জন ডা. জসিম উদ্দীনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।

ডা.সুবীর সরকার বলেন, ধর্মপাশা উপজেলাটি হাওর বেষ্টিত প্রত্যন্ত অঞ্চল হওয়া সত্ত্বেও সহকর্মীদের সার্বিক সহযোগিতা এবং ধর্মপাশা উপজেলার বিভিন্ন শ্রেনী, পেশার মানুষের সাপোর্ট থাকার কারনে ২য় বারের মত একই উপজেলায় কাজ করে পুরষ্কৃত হয়েছি।

এ পুরষ্কার প্রাপ্তি আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর দায়িত্ব ও কর্তব্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। 

তার কাজে সহযোগিতা ও উৎসাহ প্রদান করায়  পরিবারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন।


সুনামগঞ্জ

ধর্মপাশা

আরও পড়ুন