• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , বিকাল ০৫:১৯
  • ৫ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মাদক দমনে প্রশংসায় ভাসছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মাদক দমনে প্রশংসায় ভাসছেন সুনামগঞ্জ সদর থানার ওসি রতন শেখ ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জে মাদকবিরোধী অভিযানের মাধ্যমে এলাকার মানুষকে মাদকমুক্ত রাখায় প্রশংসার মুখে পড়েছেন সুনামগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ। স্থানীয়রা ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তার কার্যক্রমকে উদাহরণস্বরূপ উল্লেখ করছেন।

ওসি রতন শেখ বলেন, “মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের একটিমাত্র লক্ষ্য হলো—দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা। এজন্য আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি এবং স্থানীয়দের সঙ্গে সমন্বয় রক্ষা করছি। আমরা চাই, যে কোনো প্রকার মাদকবিরোধী কার্যক্রমে জনগণ আমাদের পাশে থাকুক।”

সদর থানার অধীনে নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে সাম্প্রতিক সময়ে কয়েকজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এর মধ্যে একটি উল্লেখযোগ্য অভিযান ছিল সর্দারপুর পয়েন্ট এলাকা থেকে ইয়াবাসহ কামরুজ্জামান বাপ্পু আটককাণ্ড, যা স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা লাভ করেছে।

স্থানীয়রা জানান, ওসি রতন শেখের নেতৃত্বে থানা পুলিশ মাদকবিরোধী কার্যক্রমে কঠোর অবস্থান নেয়ার কারণে এলাকায় মাদক বিক্রির ঘটনাগুলো উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।

স্থানীয় রাজন সরকার নামের এক ব্যবসায়ী বলেন, “ওসি রতন শেখের কারণে আমাদের এলাকায় মাদক প্রবেশ প্রায় থেমে গেছে। জনগণ তার কর্মকাণ্ডকে খুবই ইতিবাচকভাবে দেখছে।”

পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানে এলাকার মানুষকে সচেতন করা ও মাদক চক্রের দমনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে, যা সামাজিক শান্তি ও নিরাপত্তা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।


সুনামগঞ্জ

পুলিশ

অপরাধ

আরও পড়ুন