• ঢাকা
  • সোমবার , ১৬ মার্চ ২০২৬ , রাত ০২:১৮
  • ১ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কুলাউড়ায় রিপন মিয়ার লা’শ ঘিরে চাঞ্চল্য, হ’ত্যা’র সন্দেহে আটক ১

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কুলাউড়ায় রিপন মিয়ার লা’শ ঘিরে চাঞ্চল্য, হ’ত্যা’র সন্দেহে আটক ১ ই-পেপার/প্রিন্ট ভিউ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি আব্দুল ওয়াদুদ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিখোঁজের দুই দিন পর রিপন মিয়া নামের এক যুবকের মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাকিব আহমদ (২৩) নামে এক সিএনজি চালককে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

জানা যায়, কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা আনু মিয়ার ছেলে রিপন মিয়া গত দুই দিন ধরে নিখোঁজ ছিলেন। পরে কটার কুনা–টিলাগাঁও সড়কের পাশে বাবরটিকি নামক এলাকার একটি ঝোপের ভেতরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ঘটনায় একই এলাকার বাসিন্দা জমসেদ আলীর ছেলে সাকিব আহমদকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ।

স্থানীয়রা জানান, এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে এবং আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


মৌলভীবাজার

আরও পড়ুন