• ঢাকা
  • সোমবার , ১৬ মার্চ ২০২৬ , রাত ০২:১৭
  • ১ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শ্রীমঙ্গলে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১০০০ কেজি নকল চা পাতা জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শ্রীমঙ্গলে র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে ১০০০ কেজি নকল চা পাতা জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা ই-পেপার/প্রিন্ট ভিউ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি আব্দুল ওয়াদুদ 

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় র‍্যাব-৯ ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে প্রায় ১০০০ কেজি নকল চা পাতা জব্দ করা হয়েছে। এ সময় অবৈধভাবে নকল চা পাতা সংরক্ষণ ও বাজারজাত করার অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গলের একটি স্থানে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ নকল চা পাতা জব্দ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

র‍্যাব ও জেলা প্রশাসন জানায়, ভেজাল ও নকল খাদ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সাধারণ জনগণকে সচেতন হয়ে নিরাপদ ও মানসম্মত পণ্য ব্যবহারের আহ্বান জানানো হয়।


মৌলভীবাজার

আরও পড়ুন