• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৪
  • ৫ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

শিমুল বাগানে সাংবাদিকদের সম্মানে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী নুরুদ্দীনের ইফতার - দোয়া মাহফিল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
শিমুল বাগানে সাংবাদিকদের সম্মানে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী  নুরুদ্দীনের ইফতার - দোয়া মাহফিল ই-পেপার/প্রিন্ট ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি

আসন্ন তাহিরপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুদ্দীনের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় তাহিরপুর উপজেলার প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা শিমুল বাগানের ভেতরে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে স্থানীয় সাংবাদিক, মসজিদের ইমাম, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী মাওলানা নুরুদ্দীনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, দৈনিক মানবজমিন পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এম.এ রাজ্জাক, বাংলাবাজার পত্রিকার প্রতিনিধি সাজ্জাদ হোসেন শাহ, দৈনিক জনকণ্ঠ পত্রিকার তাহিরপুর উপজেলা প্রতিনিধি মো. আব্দুল মান্নান এবং গণকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান সারোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন । 

বক্তারা বলেন, সমাজের উন্নয়ন ও জনস্বার্থ রক্ষায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাংবাদিকরা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

ইফতারের পূর্বে দেশ, জাতি এবং তাহিরপুর উপজেলার সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


তাহিরপুর

ইফতার ও দোয়া মাহফিল

আরও পড়ুন