• ঢাকা
  • শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , বিকাল ০৪:২২
  • ৬ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম শান্তনু

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম শান্তনু ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব সংবাদদাতা:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম শান্তনু।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে আত্মশুদ্ধি, সংযম ও ত্যাগের অনন্য শিক্ষা। ঈদের এই পবিত্র মুহূর্তে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।

তিনি আরও বলেন, ঈদ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে আনন্দ ছড়িয়ে দেয় এবং আমাদেরকে মানবিক মূল্যবোধে উজ্জীবিত করে। তাই সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহরুখ আলম শান্তনু বলেন, ঈদের ছুটিতে সবাই যেন নিরাপদে চলাচল করে এবং আইনশৃঙ্খলা মেনে শান্তিপূর্ণভাবে ঈদ উদযাপন করে—সেজন্য উপজেলা প্রশাসন সর্বদা সতর্ক রয়েছে।

তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবার জীবনে ঈদের আনন্দ বয়ে আসুক—এই প্রত্যাশা ব্যক্ত করেন।


তাহিরপুর

সুনামগঞ্জ

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন