• ঢাকা
  • রবিবার , ২২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৫
  • ৮ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

যুবলীগ নেতা রায়হান উদ্দিন রিপনের ঈদ শুভেচ্ছা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
যুবলীগ নেতা রায়হান উদ্দিন রিপনের ঈদ শুভেচ্ছা ই-পেপার/প্রিন্ট ভিউ

বিশেষ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে তাহিরপুর উপজেলা সহ দেশ-বিদেশে বসবাসরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আওয়ামী যুবলীগের উপজেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক রায়হান উদ্দিন রিপন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনা, আত্মসংযম ও আত্মশুদ্ধির মাধ্যমে পবিত্র রমজানের শিক্ষা গ্রহণের পর মুসলিম উম্মাহর মাঝে আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। এই দিনটি ভালোবাসা, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের এক অনন্য উৎসব।

তিনি আরও বলেন, ঈদের আনন্দ যেন তাহিরপুর থেকে শুরু করে সমগ্র বাংলাদেশ ও বিশ্বের প্রতিটি মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। ঈদ মানুষের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, সহমর্মিতা ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে। ধনী-গরিব নির্বিশেষে সবাই একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে—যা সমাজে সাম্য ও মানবিকতার সুন্দর দৃষ্টান্ত।

রায়হান উদ্দিন রিপন আশা প্রকাশ করেন, ঈদুল ফিতরের শিক্ষা আমাদের সমাজে শান্তি, সহনশীলতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে এবং গড়ে উঠবে একটি সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ।

একইসঙ্গে তিনি নিরপরাধভাবে কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের পরিবার ও স্বজনদের খোঁজখবর নিচ্ছেন দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল নেতাকর্মীর সুস্বাস্থ্য, নিরাপত্তা এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।


তাহিরপুর

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন