• ঢাকা
  • মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৪৭
  • ১০ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ছাতকের ইসলামপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ছাতকের ইসলামপুরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অন্তত ৩০ ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণেশপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছেন। শনিবার ঈদের দিন বিকেলে গণেশপুর মোড়লহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার আছরের নামাজ শেষে মসজিদে জুতা রদবদল নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর জের ধরে শনিবার বিকেলে নুরুল হক গ্রুপ ও আলা উদ্দিন গ্রুপের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে।

এক পর্যায়ে কিছু লোক জুতা বদলের ঘটনাকে কেন্দ্র করে আলা উদ্দিনের বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলাকালে দেশীয় অস্ত্র ও ইটপাটকেলের ব্যাপক ব্যবহার করা হয়।

এ ঘটনায় উভয় পক্ষের কমপক্ষে ৩০ জন আহত হন। আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ছাতক থানার এসআই মাসুদ জানান, পুলিশের একটি ফোর্স দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

সোর্স : দৈনিক সুনামগঞ্জের খবর


সুনামগঞ্জ

ছাতক

আরও পড়ুন