• ঢাকা
  • মঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬ , বিকাল ০৪:০২
  • ১০ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
দেওয়ানগঞ্জে ভাসমান সেতু ভেঙে ৫ শিশুর মৃত্যু, নিখোঁজ ২ ই-পেপার/প্রিন্ট ভিউ

আজিজুর রহমান ডল, জামালপুর

জামালপুরের দেওয়ানগঞ্জে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ভাসমান সেতু ভেঙে মর্মান্তিক এক দুর্ঘটনা ঘটেছে। নদে ডুবে ৫ শিশুর মৃত্যু হয়েছে এবং এখনো নিখোঁজ রয়েছে আরও দুই শিশু। শনিবার (২১ মার্চ) বিকেল ৪টার দিকে দেওয়ানগঞ্জ থানার সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত শিশুরা হলো,দেওয়ানগঞ্জের ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামনি, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মোতালেব, তার ১২ বছর বয়সী মেয়ে খাদিজা, আবির ও সুমাইয়া নামের আরেক শিশু। 

স্থানীয় বাসিন্দারা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ব্রহ্মপুত্র নদের ওপর নির্মিত ওই ভাসমান সেতুতে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় ছিল। অতিরিক্ত মানুষের ভার সহ্য করতে না পেরে হঠাৎ সেতুটি মাঝখান দিয়ে ভেঙে যায়। এতে সেতুতে থাকা অসংখ্য মানুষ নদের পানিতে পড়ে যান। বড়রা সাতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও বেশ কয়েকজন শিশু তলিয়ে যায়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৪ শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় 'শান্তি' নামে এক শিশু গুরুতর আহত হয়ে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

নিখোঁজ বাকি দুই শিশুকে উদ্ধারে ব্রহ্মপুত্র নদে অভিযান চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। জামালপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শেখ রবিউল ইসলাম আকন্দ গণমাধ্যমকে বলেন, আমরা এ পর্যন্ত চারজনের মরদেহ উদ্ধার করতে পেরেছি। উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। নিখোঁজদের না পাওয়া পর্যন্ত আমাদের টিম কাজ করে যাবে।


জামালপুর

আরও পড়ুন