ই-পেপার/প্রিন্ট ভিউ
নিজস্ব প্রতিবেদক:
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল (দক্ষিণ) ইউনিয়নের সাধেরখলা সাতগাঁও ঈদগাহ কমিটির আংশিক তালিকা ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটির মাধ্যমে ঈদগাহের সার্বিক উন্নয়ন ও ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন সাবেক চেয়ারম্যান সবুজ আলম। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দীঘলবাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান মাস্টার। এছাড়া ক্যাশিয়ার হিসেবে মনোনীত হয়েছেন তরুণ সমাজসেবক জয়নাল আবেদীন, যিনি মাটিকাটা এলাকার বাসিন্দা।
নবনির্বাচিত কমিটির সদস্যরা জানান, তাদের উপর আস্থা রেখে দায়িত্ব প্রদান করায় তারা এলাকার সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞ। তারা আরও বলেন, ঈদগাহের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা ও ধর্মীয় পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত সহযোগিতা অপরিহার্য।
এলাকাবাসীর সার্বিক সহযোগিতার মাধ্যমে সাধেরখলা সাতগাঁও ঈদগাহকে একটি আধুনিক ও সুসংগঠিত নামাজের স্থানে রূপান্তর করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কমিটির নেতৃবৃন্দ।