ই-পেপার/প্রিন্ট ভিউ
ব্রেকিং নিউজ
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহে কোতোয়ালি মডেল থানার বিশেষ অভিযানে সাবেক আইনজীবী সহকারী সমিতির এক নেতাসহ ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৯ মার্চ ২০২৬ ইং তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শিবিরুল ইসলামের নেতৃত্বে একটি বিশেষ দল ময়মনসিংহের একটি নিষিদ্ধ পল্লীতে অভিযান চালায়। অভিযানে মোঃ মোস্তাফিজুর রহমান মিন্টু (নাম প্রকাশিত) সহ মোট ৬০ জনকে আটক করা হয়।
গ্রেফতারকৃত মোস্তাফিজুর রহমান মিন্টু ময়মনসিংহ জেলা আইনজীবী সহকারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতির দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।
পরে ২০ মার্চ ২০২৬ ইং তারিখে আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় স্থানীয় মহলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের এমন কর্মকাণ্ডে বিভিন্ন মহল থেকে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।