• ঢাকা
  • সোমবার , ২৩ মার্চ ২০২৬ , বিকাল ০৪:২২
  • ৯ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ধর্মপাশায় ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা হীরা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ধর্মপাশায় ঈদের শুভেচ্ছা জানালেন ছাত্রদল নেতা হীরা ই-পেপার/প্রিন্ট ভিউ

তনয় কান্তি পিন্টু, হাওর অঞ্চল প্রতিনিধি :

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহসহ সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ছাত্রদল নেতা হীরা সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জীবনে এক অনন্য তাৎপর্য বহন করে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার মাধ্যমে আত্মসংযম, ধৈর্য, ত্যাগ ও আত্মশুদ্ধির যে শিক্ষা অর্জিত হয়, ঈদ সেই শিক্ষাকে বাস্তব জীবনে প্রতিফলনের এক মহৎ উপলক্ষ হিসেবে সামনে নিয়ে আসে। এই উৎসব কেবল আনন্দের নয়, বরং মানবিক মূল্যবোধ জাগ্রত করারও একটি গুরুত্বপূর্ণ সময়।

তিনি আরও বলেন, ঈদের প্রকৃত আনন্দ নিহিত রয়েছে পারস্পরিক ভালোবাসা, ভ্রাতৃত্ববোধ ও সহমর্মিতার মধ্যে। সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে, বিশেষ করে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আনন্দ ভাগাভাগি করার মধ্যেই ঈদের সার্থকতা নিহিত।

ছাত্রদল নেতা হীরা দেশ ও জাতির সার্বিক কল্যাণ কামনা করে ধর্মপাশা উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মানুষের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।


ধর্মপাশা

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন