ই-পেপার/প্রিন্ট ভিউ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মোঃ মাসুদ রানা
সিরাজগঞ্জের রায়গঞ্জ রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি রোববার বিকেল ৫টায় ইউনিটির ভুইয়াগাতি কার্যালয়ে সম্পন্ন হয়।সংগঠনটির সভাপতি আব্দুর রাজ্জাক রানা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন বকুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামন।প্রধান অতিথির বক্তব্যে ওসি আহসানুজ্জামন বলেন, “সাংবাদিকদের মর্যাদা রক্ষা ও নির্ভীক সংবাদ পরিবেশন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই ধরনের আয়োজন সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য ও একাত্মতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাংবাদিকরা সমাজের চোখ ও কান, তাই তাদের নিরাপদ ও সুষ্ঠু পরিবেশে কাজ করার সুযোগ থাকা উচিত। সমাজের সকল শ্রেণি ও সরকারিকর্তাদের সাংবাদিকদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. শামছুল ইসলাম, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাবিবুর রহমান খান, রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মুক্তাদীর এবং উপজেলা প্রেসক্লাব ও উপজেলা বিএনপি’র মিডিয়া সেলের সাধারণ সম্পাদক রাম সরকার বিপ্লব প্রমুখ।ইফতার ও দোয়া মাহফিলে রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, অন্যান্য নেতৃবৃন্দ এবং রায়গঞ্জের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।