• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ০১:৪৮
  • ৪ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন শেখ জাহাঙ্গীর আলম

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন  শেখ জাহাঙ্গীর আলম ই-পেপার/প্রিন্ট ভিউ

শেখ মারুফ হোসেন,  সাতক্ষীরা জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে এক বাণীতে এ শুভেচ্ছা জানান তিনি। সাবেক সেনা সদস্য,বিশিষ্ট ব্যবসায়ী,  সমাজসেবক , যুব সমাজের আইকন,  শেখ জাহাঙ্গীর আলম বলেন,কালিগঞ্জ উপজেলার ১২নং মৌতলা ইউনিয়নের সকল শ্রেণি পেশার মানুষকে জানাই ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। 

আমি আপনাদের সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করি।

শেখ জাহাঙ্গীর আলম আরো বলেন আমি আগামী ইউনিয়ন নির্বাচনে ১২নং মৌতলা ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আমার জন্য সকলে দোয়া করবেন এবং 

আমিও আপনাদের সবার জন্য দোয়া করি।

 পবিত্র ঈদুল ফিতর আপনাদের জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও সমৃদ্ধি। 

তিনি আরও বলেন, মাসব্যাপী কঠোর সিয়াম সাধনার পর মুসলমানদের জীবনে এক স্বর্গীয় শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে ঈদুল ফিতর। 

ঈদুল ফিতরের উৎসব মুসলমানদের নিবিড় ভাতৃত্ববোধে উদ্বুদ্ধ করে। মাসব্যাপী রমজানের আত্মশুদ্ধি ও তাকওয়ার মহান দীক্ষার মধ্য দিয়ে আসে ঈদুল ফিতরের আনন্দঘন মুহূর্ত। 

দেশের বিদ্যমান ক্রান্তি-লগ্নে সব ভেদাভেদ ভুলে সবাইকে ঈদের আনন্দ নিজেদের ভাগ করে নিতে হবে। 

তাই ঈদুল ফিতরের শিক্ষা থেকে আমাদের অঙ্গীকার হোক সব হিংসা, বিদ্বেষ ও হানাহানি থেকে মুক্ত হয়ে ন্যায়, সাম্য, ঐক্য, ভ্রাতৃত্ব, দয়া, সহানুভূতি, মানবতা ও মহামিলনের এক ঐক্যবদ্ধ ও ভালোবাসাপূর্ণ সমাজ এবং দেশ গঠনের জন্য একযোগে কাজ করা।

আমরা যে যেখানেই থাকি না কেন ঘনিষ্ঠজন, নিকটজনসহ সবাই ঈদের আনন্দ ভাগ করে নেব।কোনো অসহায় ও দুস্থ মানুষ যেন অভুক্ত না থাকে সেজন্য যারা সচ্ছল ব্যক্তি তারা যেন তাদের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেন, যাতে নিরন্ন মানুষরাও ঈদের আনন্দের অংশীদার হতে পারে।

তিনি বলেন, পবিত্র এ দিনে বাংলাদেশের প্রতিটি গৃহে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা। পবিত্র ঈদুল ফিতরে আমি এই কামনা করি।


সাতক্ষীরা

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন