ই-পেপার/প্রিন্ট ভিউ
মো. শাহীন আলম, সুনামগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ ২৬) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. শাহীন আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বন্দে আলী।
জামালগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাহের আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, সমাজকর্মী মো. আব্দুর রব এবং জাতীয় নাগরিক পার্টি সুনামগঞ্জ জেলা যুগ্ম আহ্বায়ক হাসান আল মাছুম।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. আয়াতুল্লাহ বেহেস্তি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, সিনিয়র সাংবাদিক তৌহিদ চৌধুরী প্রদীপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জামালগঞ্জ প্রেসক্লাবের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল আহাদ। অনুষ্ঠানে জামালগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি মামুন চৌধুরী, প্রচার সম্পাদক ছাদিকুর রহমান স্বাধীন খাঁন, পারভেজ মোশারফসহ প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ, সমৃদ্ধি এবং সাংবাদিকদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা বলেন, সাংবাদিকদের ঐক্যবদ্ধ থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।