• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , রাত ০১:৪৮
  • ৪ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

মাওলানা তোফায়েল আহমদ খানের ঈদুল ফিতরের শুভেচ্ছা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
মাওলানা তোফায়েল আহমদ খানের ঈদুল ফিতরের শুভেচ্ছা ই-পেপার/প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টারঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুনামগঞ্জ জেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খান।

ঈদ উপলক্ষে এক শুভেচ্ছা ভিডিও বার্তায় তিনি বলেন, “প্রিয় সুনামগঞ্জবাসী, জেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে সমাগত। আমরা দীর্ঘ এক মাস রোজা পালন করেছি—এতে আমাদের অনেক ভুল-ত্রুটি হয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকল ভুল-ত্রুটি ক্ষমা করে দিন—এই দোয়া করি।”

তিনি আরও বলেন, “মাহে রমজান কুরআনের মাস, এটি আমাদের জন্য সবচেয়ে বড় নেয়ামত। এই পবিত্র মাসে আমরা আত্মশুদ্ধির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করেছি। ঈদ উপলক্ষে সবার যাত্রাপথ নিরাপদ হোক—এই কামনা করি।”

মাওলানা তোফায়েল আহমদ খান সমাজের অসহায়, এতিম ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, “আমাদের আশেপাশে যারা অসহায়, এতিম ও দরিদ্র পরিবার রয়েছে, তাদের খোঁজখবর নিয়ে পাশে দাঁড়াতে হবে। তাদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করলেই ঈদের প্রকৃত তাৎপর্য উপলব্ধি করা সম্ভব।”

তিনি আরও বলেন, “ঈদকে সামনে রেখে যাকাত আদায় করা আমাদের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহ পাক আমাদেরকে যাকাত প্রদানের নির্দেশ দিয়েছেন এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) আমাদের তা শিখিয়েছেন। তাই সামর্থ্যবানদের উচিত যথাযথভাবে যাকাত আদায় করে সমাজের অসহায় মানুষের কল্যাণে এগিয়ে আসা।”

পরিশেষে তিনি দেশবাসীর সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ ও আনন্দমুখর পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।


সুনামগঞ্জ

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন