• ঢাকা
  • রবিবার , ২২ মার্চ ২০২৬ , বিকাল ০৪:১৯
  • ৮ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা আক্তার হোসেন

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা আক্তার হোসেন ই-পেপার/প্রিন্ট ভিউ

সুনামগঞ্জ প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন যুবদলের সভাপতি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ সকল ভেদাভেদ ভুলে মানুষের মধ্যে সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও দৃঢ় করে।

তিনি আরও বলেন, “আমি তাহিরপুর উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করি। ঈদের এই পবিত্র দিনে আমরা যেন অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পারি—এই হোক আমাদের অঙ্গীকার।”

আক্তার হোসেন বলেন, একটি মানবিক, উন্নত ও সমৃদ্ধ সমাজ গঠনে সকলকে একসাথে কাজ করতে হবে। তিনি তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।

উল্লেখ্য, যুবদল নেতা আক্তার হোসেন ইতোমধ্যে বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে এলাকায় পরিচিতি অর্জন করেছেন এবং আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন। 

সবশেষে তিনি সকলকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “ঈদ মোবারক—সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি।”


রাজনীতি

তাহিরপুর

যুবদল

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন