• ঢাকা
  • শুক্রবার , ২০ মার্চ ২০২৬ , বিকাল ০৫:৩৩
  • ৬ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

জামালগঞ্জের নয়াহালটে যুব সমাজের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
জামালগঞ্জের নয়াহালটে যুব সমাজের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

মো. শাহীন আলম, স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ::

সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নয়াহালট গ্রামে যুব সমাজের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতা, শিক্ষক, সমাজসেবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমাজকর্মী মো. আব্দুর রব এবং সঞ্চালনা করেন কবির হোসেন। বক্তব্য দেন জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক লুৎফুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শাহ্ মো. শাহজাহান, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. বশির আহমদ, ব্যবসায়ী মুজিবুর রহমান, সমাজসেবক আবুল খয়ের ও হুসাইন আহমদ বিপ্লবসহ অন্যান্যরা।

এ সময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সাবেক মেম্বার আ. শাহিদ, উপজেলা বিএনপি নেতা জয়নাল আবেদীন, আশরাফ উদ্দিন, শাহ মো. লিয়াকত মিয়া ও ব্যবসায়ী আবুল কাসেমসহ আরও অনেকে।

আয়োজক হিসেবে উপস্থিত ছিলেন আতিকুর রহমান, সাইদুর রহমান, লুৎফুর রহমান, আবু সাঈদ, মনিরুজ্জামান মনির, সাকিরুল মিয়া, মহসিন মিয়া, ইনজাম হোসেন, মনসুর মিয়া, রিয়াত ও রাকিব।

ইফতার পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান আলোচ্য বিষয় ছিল মাদকমুক্ত সমাজ গঠন ও শিক্ষার গুরুত্ব। বক্তারা বলেন, মাদক যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই এর বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার পাশাপাশি তরুণদের শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। একটি শিক্ষিত ও সচেতন প্রজন্মই পারে একটি উন্নত সমাজ গঠন করতে।

বক্তারা অভিভাবক ও সচেতন মহলের প্রতি আহ্বান জানান, সন্তানদের মাদক থেকে দূরে রাখতে এবং শিক্ষায় মনোযোগী করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের শেষে মাওলানা দেলোয়ার আহমেদ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া শেষে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।


সুনামগঞ্জ

জামালগঞ্জ

আরও পড়ুন