• ঢাকা
  • শনিবার , ২১ মার্চ ২০২৬ , বিকাল ০৪:২৪
  • ৭ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন এমপি কামরুজ্জামান কামরুল

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা জানালেন এমপি কামরুজ্জামান কামরুল ই-পেপার/প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।

এক ভিডিও বার্তায় তিনি বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের মাঝে আনন্দ, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে এসেছে। তিনি এই আনন্দঘন মুহূর্তে সুনামগঞ্জ-১ আসনের অন্তর্গত তাহিরপুর, জামালগঞ্জ, মধ্যনগর ও ধর্মপাশা উপজেলার সর্বস্তরের জনগণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকল বাংলাদেশিকে ঈদের শুভেচ্ছা জানান।

এ সময় তিনি বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকেও সকলের প্রতি ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ পৌঁছে দেন। তিনি বলেন, ঈদ আমাদের মাঝে সাম্য, ত্যাগ ও মানবিকতার শিক্ষা দেয়। এই শিক্ষাকে ধারণ করে একটি সুখী, সমৃদ্ধ ও বৈষম্যহীন সমাজ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

কামরুজ্জামান কামরুল আরও বলেন, ঈদের আনন্দ যেন সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে—সেই প্রত্যাশা ব্যক্ত করে তিনি সমাজের বিত্তবানদের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

পরিশেষে তিনি মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আবারও ঈদ মোবারক জানান।


ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন