• ঢাকা
  • বৃহঃস্পতিবার , ১৯ মার্চ ২০২৬ , বিকাল ০৫:২৬
  • ৫ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

কানাইঘাটে প্রিন্সিপাল আহমেদ সালেহ বিন মালিকের ঈদ শুভেচ্ছা

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
কানাইঘাটে প্রিন্সিপাল আহমেদ সালেহ বিন মালিকের ঈদ শুভেচ্ছা ই-পেপার/প্রিন্ট ভিউ

ডেস্ক নিউজঃ

সিলেটের কানাইঘাট উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন কানাইঘাট উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, গাছবাড়ী উইমেন্স কলেজের গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সভাপতি, বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী প্রিন্সিপাল আহমেদ সালেহ বিন মালিক।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, এক মাসব্যাপী পবিত্র সিয়াম সাধনার পর আনন্দ ও খুশির বার্তা নিয়ে মুসলমানদের দ্বারে সমাগত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে তিনি কানাইঘাটসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও “ঈদ মোবারক” জানান।

তিনি আরও বলেন, ঈদুল ফিতর মহান আল্লাহর পক্ষ থেকে তাঁর বান্দাদের জন্য এক মহিমান্বিত পুরস্কার। এই উৎসব ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাইকে এক কাতারে দাঁড়াতে শেখায়। ঈদের শিক্ষা সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে।

প্রিন্সিপাল আহমেদ সালেহ বিন মালিক বলেন, সমাজের বিত্তবানদের উচিত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, যাতে তারাও ঈদের আনন্দে শামিল হতে পারে। তিনি সকলকে ভেদাভেদ ভুলে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মাধ্যমে ঈদের খুশি ভাগাভাগি করার আহ্বান জানান।

দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি বলেন, মহান আল্লাহ যেন বিশ্বের সকল মানুষকে মহামারি, দুঃখ-কষ্ট থেকে মুক্তি দিয়ে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে ভরিয়ে দেন।

এছাড়াও তিনি দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে জুলাই শহীদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

সবশেষে তিনি সকলকে ঈদের আনন্দ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে উদযাপনের আহ্বান জানান।


সিলেট

ঈদ শুভেচ্ছা

ঈদ মোবারক

আরও পড়ুন