ই-পেপার/প্রিন্ট ভিউ
মনিরাজ শাহ তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ছাত্রদলের নাম ব্যবহার করে কেউ চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তাহিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল হাসান রাসেল।
তিনি তার ফেইছবুকে পোস্টের মাধ্যমে বলে থাকেন,আমার নাম কিংবা তাহিরপুর উপজেলা ছাত্রদলের নাম ভাঙিয়ে কেউ যদি চাঁদাবাজি, মাদক ব্যবসা, দখলবাজি বা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকে, সে যেই হোক না কেন, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে অনুরোধ করা হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ উপেক্ষা করে কেউ যদি দলের নাম ব্যবহার করে চাঁদাবাজি, দখলবাজি বা অন্যায় কাজে লিপ্ত হয়, তাহলে তাকে কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না। দলের মধ্যে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে, আমরা জালিম হতে চাই না। আমরা ভালোবাসা, সম্মান ও ভদ্রতা দিয়ে মানুষের মন জয় করতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করাই আমাদের লক্ষ্য।কোনো ব্যক্তি যদি তার নাম বা তাহিরপুর উপজেলা ছাত্রদলের নাম ব্যবহার করে অপকর্ম করে থাকে, তাহলে বিষয়টি জানাতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছেন তিনি।