• ঢাকা
  • শনিবার , ২১ মার্চ ২০২৬ , বিকাল ০৩:৫২
  • ৭ চৈত্র, ১৪৩২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে বড়দল নয়াহাটি আলিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে বড়দল নয়াহাটি আলিয়া মাদ্রাসায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল নয়াহাটি আলিয়া মাদ্রাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৮ রমজান, ৮ মার্চ) সন্ধ্যায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ ইফতার ও দোয়া মাহফিলে তাহিরপুর উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং এলাকার উন্নয়ন কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা, সুনামগঞ্জ জেলা যুবদলের অর্থ বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা পরিষদের সম্ভাব্য ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এস এম মাহবুব মল্লিক। এ সময় তিনি উপস্থিত সবার সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ইফতার করেন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও ধর্মীয় শিক্ষার প্রসারে সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এ সময় তাহিরপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আলেম-ওলামা, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

ইফতার শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।


তাহিরপুর

ইফতার ও দোয়া মাহফিল

উপজেলা ভাইস-চেয়ারম্যান পদে

আরও পড়ুন