• ঢাকা
  • রবিবার , ৩ মে ২০২৬ , রাত ০৩:২৭
  • ১৯ বৈশাখ, ১৪৩৩
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

তাহিরপুরে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

রিপোর্টার : দৈনিক আলোর সকাল
তাহিরপুরে পুলিশের অভিযানে ১০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ই-পেপার/প্রিন্ট ভিউ

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: 

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার শ্রীপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার ১৩ মার্চ রাত ৯টার দিকে তাহিরপুর থানার এসআই মোঃ রিপন উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ উপজেলার শ্রীপুর বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় মোঃ আলী রমজান (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আলী রমজান উপজেলার গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ আকমত আলী। তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় তাহিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার (ওসি) মোঃ আমিনুল ইসলাম। তিনি জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।


তাহিরপুর

পুলিশ

আরও পড়ুন